ব্রেকিং নিউজ :
শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, শুধু বই, খাতা, কলম দিয়ে শিক্ষাকে চার দেয়ালের মাঝে বন্দী রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না।
আজ রোববার বিকেলে রাজধানীর ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আন্ত:স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। 
মো. জাকির হোসেন বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দরকার সহশিক্ষা কার্যক্রম। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। 
তিনি বলেন, পড়া, পড়া আর পড়া শিশুদের জীবন থেকে শৈশব কেড়ে নেয়া হচ্ছে। শৈশবের নির্মল আনন্দ বঞ্চিত হয়ে যারা বেড়ে উঠছে; তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে; সেখানে স্কুল ভীতির পরিবর্তে  শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। বইয়ের বোঝায় শিশু ক্লান্ত হয়ে পড়বে না; পড়তে পড়তে শিশু ঘুমিয়ে পড়বে না। বিদ্যালয় হবে শিশুর আনন্দের রঙিন ফুল।
পরে, প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  করোনা মহামারির দরুণ দুই বছর বন্ধ থাকার পর এবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দেশের ৮টি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat