ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার লালপুর উপজেলায় সড়কের পাশে দুইহাজার খেজুরের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।আজ শনিবার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের মাধবপুর এলাকায় চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।
এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন ।
সড়ক ও জনপথ বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, রাজশাহীর বানেশ্বর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক সড়কের পাশে খেজুরের চারা রোপন করা হচ্ছে। এই সড়কের নাটোর জেলার ১৫ কিলোমিটার অংশে নাটোর সড়ক বিভাগ খেজুরের চারা রোপন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat