ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-০৪
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল  রাখতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাস, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর মো: শাহে আলম, মিথুন মোল্লা প্রমুখ ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির ফলে চালের বাজার নিয়ন্ত্রণে চলে এসেছে। অনান্য দ্রব্যমূল্যের বাজার স্থিতশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেশি মূল্য রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। তাই এ ব্যপারে সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসক আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat