ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, পনের আগস্ট ও ২১ আগস্ট পৃথিবীর জঘন্যতম ও ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে সব ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়। এ ধরনের মানবতা বিরোধীদের মুখে মানবাধিকার ও ভোটাধিকারের প্রশ্ন শোভা পায় না। 
তিনি বলেন, ‘দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধীরা ভোটের অধিকার হরণ করে এ দেশের ক্ষমতা দখলের মাধ্যমে জাতির পিতার পরিবারকে হত্যার বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। উল্টো বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়। আজ তাদেরই উত্তরাধিকারেরা খালেদা জিয়াকে বাসায় বসে চিকিৎসা নেয়ার সুযোগদানকারী ও লাখ লাখ মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দান করে মানবতার অপূর্ব দৃষ্টান্ত স্থাপনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে মানবতা ও ভোটাধিকারের প্রশ্ন করেন?’
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আজ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের উদ্যোগে কলেজ ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এসব কথা বলেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সামসুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ডা. মিজানুর রহমান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি ও কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat