ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জেলার বিভিন্নস্থানে আজ শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্যার নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলার পাঁচ উপজেলার ও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মিরা খন্ড-খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। শোকর‌্যালিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও ৫ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতবৃন্দ সহ প্রায় ৭ হাজার নেতাকর্মী অংশ নেন।
অপরদিকে দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে স্মরণসভায় সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, শৈলেন্দ্র নাথ বাইন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।  
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি মিনা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ সোহরাব হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।  
মুকসুদপুরে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া। সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী আশু, শ্যামল কান্তি বোস, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত প্রমুখ। 
পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat