ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা যায়। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৬৫ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৯ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৯ জন। আগের দিন ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৯৬ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৬ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৮ জন। শনাক্তের হার ২ দশমিক ৯৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat