ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের  দক্ষিণাঞ্চলীয়  কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
শহরের ভারপ্রাপ্ত গভর্নর হোসেন রেজাইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রোববার বলেছে, "এক আফগান নাগরিক রাফসানজানে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে হত্যা করেছে।" রেজাই আরো জানান, সন্ধ্যায়  প্রদেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। খবর এএফপি’র।
গ্রামীণ এলাকায় সংঘটিত এই হামলায় ছয় আফগান ও চার ইরানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন । রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি "মানসিকভ ভারসাম্যহীন ও মাদকাসক্ত’ ছিল বলে জানা গেছে।
ইরান কয়েক দশক ধরে লক্ষাধিক আফগান শরণার্থীদের আশ্রয় প্রদান করেছে, কিন্তু গত বছর আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে  দেশগুলির মধ্যে ভাগ করা ৯০০-কিলোমিটার (৫৫০-মাইল) সীমান্ত দিয়ে নতুন অভিবাসী ভীড় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat