ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 
আজ রাজধানীর বনানী কবরস্থানে তিনি এই শ্রদ্ধা জানান। 
ডিএনসিসি মেয়র বলেন, ‘বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী নারীটি নীরবে কাজ করে গিয়েছেন।’
রাজনৈতিক জীবনের প্রায় ১৪ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান শাসক গোষ্ঠী ভীত হয়ে বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে যেত আর এই দুঃসময়ে বঙ্গবন্ধুর পরিবারকে আগলে রেখেছিলেন তিনি।’
শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবর জিয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।   
এ সময় অন্যান্যের সাথে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat