ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৮৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৪ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৫ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ৩ হাজার ১৮৪ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৬৭৭ জন এবং ঢাকার বাইরে ৫০৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৭৮২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪২৫ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat