ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। 
হারারে স্পোটর্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তাসকিন। 
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন আনামুল হক বিজয়। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে আছেন আনামুল। সর্বশেষ সিরিজে খেলা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পান আনামুল। ২০১৯ সালের ৩১ জুলাই শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার। 
পবিত্র হজের কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের একাদশে আছেন মুশফিক। 
ওয়ানডের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।  
জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামসের ইনজুরির কারনে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রেজিস চাকাবভা।  
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে : রেগিস চাকাবভা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat