ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাজের ক্ষেত্রে বরাবরই নিজের কমিটমেন্ট রক্ষা করে চলেন অভিনেত্রী আনুশকা শর্মা। প্রতিটি সিনেমায় নিজের চরিত্রের প্রয়োজনে কঠোর পরিশ্রম করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় তার আসন্ন সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’ নিয়েও বেশ সতর্ক আনুশকা। সিনেমাটিতে তিনি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীকে ফুটিয়ে তুলবেন।
তাই শুরু থেকেই ঝুলনকে নিজের মাঝে ধারণের পাশাপাশি ক্রিকেটের নানা বিষয় আয়ত্ব করে চলছেন এই অভিনেত্রী। এবার ক্রিকেটের অংশগুলোর শুটিং শুরুর আগে ইংল্যান্ড যাচ্ছেন তিনি। জানা গেছে, চলতি মাসে সেখানে বেশ কয়েকদিন ক্রিকেটের প্রশিক্ষণ নেবেন আনুশকা। কারণ তিনি পর্দায় সত্যিকারের ঝুলন হয়ে আসতে চান।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছি। তাই ফেরাটা অন্যরকম হোক এই চেষ্টা থাকবে। তাছাড়া আমি শুরু থেকেই চরিত্রের প্রতি সুবিচার করায় পরিশ্রমে কমতি রাখিনি। এবারও তার ব্যতিক্রম হবে না। ঝুলন নারী ক্রিকেটারদের রোল মডেল। দেশের মানুষের হৃদয়ে বসে আছেন উনি। এমন ব্যক্তির চরিত্র ফুটিয়ে তুলতে কোনো ছাড় দেওয়া হবে বোকামি! এই বিষয়গুলো মাথায় রেখেই সিনেমাটিতে অভিনয় করছি। আমার বিশ্বাস, পর্দায় আমাকে দেখার পর দর্শকরা আসল ঝুলনের সঙ্গে পার্থক্য খুঁজে পাবেন না। সত্যিকারের ঝুলন হতেই ইংল্যান্ড যাচ্ছি।’
উল্লেখ্য, করোনা এবং মাতৃত্বকালীন বিরতির পর এই সিনেমাটি দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছেন আনুশকা। এরইমধ্যে ভারতের বিখ্যাত ফার্স্ট বোলার হয়ে উঠতে যথেষ্ট পরিশ্রম করতে দেখা গেছে তাকে। ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের চিত্রগ্রহণ শেষ হয়েছে। এবার ইংল্যান্ডে প্রশিক্ষণ শেষে সেখানে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন আনুশকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat