ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির খাদ্য শস্যের প্রথম চালান সোমবার সকালে ওডিসা বন্দর ছেড়ে গেছে। কৃষ্ণ সাগরে মস্কোর নৌ অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে এক ঐতিহাসিক চুক্তির আওতায় এ জাহাজ বন্দর ছেড়ে গেল। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এমন ঘোষণাকে স্বাগত জানান। তুরস্কের পাশাপাশি তিনি এ চুক্তির ব্যাপারে মধ্যস্থতা করেন। এদিকে কিয়েভ জানায়, মস্কো তাদের পক্ষে এ চুক্তি ধরে রাখলে এটি ‘বিশ্বের জন্য পরিত্রাণ’ বয়ে আনবে।
সংঘাতপূর্ণ ইউক্রেন থেকে খাদ্য পণ্যের সরবরাহ পাঁচ মাস বন্ধ থাকায় তা খাদ্য সামগ্রির দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এতে বিশ্বের একেবারে দরিদ্র দেশগুলো বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেন হচ্ছে বিশ্বের খাদ্য শস্য রফতানির বৃহত্তম দেশগুলোর অন্যতম।
কর্মকর্তারা জানান, সিয়েরা লিওনে নিবন্ধন করা রাজনি মালবাহী জাহাজ ২৬,০০০ টন ভুট্টা নিয়ে মাইন অপসারণ করে ফেলা কৃষ্ণ সাগরের একটি বিশেষ করিডোর দিয়ে তার গন্তব্যের উদ্দেশে এগিয়ে চলে।
এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাহাজটি ২ আগস্ট ইস্তাম্বুলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’
গত মাসে ইউক্রেন ও রাশিয়া এ যুগান্তকারি চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর যুদ্ধরত পক্ষগুলোর অংশগ্রহণে এটি ছিল প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat