ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তার মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
তথ্যমন্ত্রীর পক্ষে তার দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম উদ্দীন আহম্মদ শুক্রবার সকালে দেশ রূপান্তর অফিসে অমিত হাবিবের জানাযায় অংশ নেন ও মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে অন্তিম শ্রদ্ধা জানান।
ড. হাছান তার শোকবার্তায় বলেন, দৈনিক খবর থেকে শুরু করে সমকাল, কালের কন্ঠসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদনা এবং শেষে দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব পালনকারী অমিত হাবিবের অকাল মৃত্যু দেশের সাংবাদিক জগতে এক বেদনাবিধুর অধ্যায়। নিবেদিতপ্রাণ এই সাংবাদিকের কর্মময় জীবন থেকে অনেক কিছু শেখার আছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat