ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন করবে কি; করবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগসহ সবদল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি; আসবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, এবার যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।
ঠাকুরগাঁওয়ে শিশু হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন শিশুর মায়ের কুলে মৃত্যু হয়। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখবো কারো কোন গাফিলতি আছে কিনা। তদন্তে কারো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে কেউ আইনের উর্ধ্বে নয়। আইন কারো জন্য বসে থাকে না। আইন নিজস্ব গতিতে চলে। আইন সবার জন্যই সমান। যারাই অন্যায় করে, দুস্কর্ম করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের উর্ধ্বে নয়।’
এরআগে, মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat