ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সদ্যপ্রয়াত মো. ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। 
তিনি বলেন, মরহুম ফজলে রাব্বী মিয়ার প্রতি জনগণের ভালবাসা ও শ্রদ্ধাই জীবনে তার সবচেয়ে বড় অর্জন। এভাবেই তিনি জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। স্পিকার তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। 
স্পিকার আজ সংসদ ভবনের তৃতীয় তলায় সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এছাড়াও বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপি।
স্পিকার বলেন, সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার। ফজলে রাব্বী মিয়া সংসদ পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। 
মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম হাফেজ ক্বারী মাওলানা মো. সাইফুল্লাহ।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম আব্দুস সালাম সভাপতিত্বে এবং পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সঞ্চালনায় এই মিলাদে সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat