ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৭১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪৮ জন। আগের দিন ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩০ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭১ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪৪ জন। শনাক্তের হার ৫ দশমিক ৭৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat