ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আগের দিনও মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ৩ দশমিক ০৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৬৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৪ শতাংশে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩০ জন। আগের দিন ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৪৬ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪১ জন। শনাক্তের হার ৩ দশমিক ৭২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat