ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
পরে পথচারী ও স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, সাত বছরের শিশু রাফি, মুন্নি (২২), শাহনাজ (৪৫), নাসিমা (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), রাজ্জাক (৫৫), ওমর আলী (৩৫), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩), মনির (৩৫), মোসলেম (২৫), শুক্কুর (২৫), রওশন (২২) ও কামরুল (৪২)। বাচ্চু মিয়া জানান, আজ সকালে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ১৮ জন বাস যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদের মধ্যে গুরুতর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat