ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আজ দুপুর ১২টায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। মৃতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শহিদুল ইসলাম। তারা সবাই গাজীপুরের কোনা বাড়ি এলাকার বাসিন্দা।
দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এবিষয়ে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, দুর্ঘটনায় ৫জন যাত্রীকে নিহত হয়েছেন। এছাড়া ৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জনানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি মাইক্রোবাস। অপরদিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মোল্লা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat