ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সংস্কারের পক্ষেই বলছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি আমার মন্ত্রণালয়ের কাজ নয়। তারপরেও আমি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি এটিকে সংস্কার করার জন্যে। বাজেটের পর ৫৬ শতাংশর কোটা অবশ্যই সংস্কার করা হবে। কারণ কোটায় প্রার্থী পাওয়া যায় না।’ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বার্ষিক মুনাফার চেক হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে সরকারি চাকরিতে পাঁচ ধরনের কোটা রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষিত। এর বাইরে নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা রয়েছে। গত কয়েকটি রাজনৈতিক সরকারের আমলের শেষ বছরে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলন হয়েছে। তবে চলতি বছর আন্দোলনকারীরা কোনো বিশেষ কোটার কথা উল্লেখ না করে কোটা ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে আন্দোলন করছে। যদিও সামাজিক মাধ্যম এবং মাঠ পর্যায়ে নানা কর্মসূচিতে আন্দোলনকারী এবং তাদের সমর্থকরা কেবল মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি তুলে ধরছে। এর মধ্যে গত মার্চে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত জানায়, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে নিয়োগ হবে সাধারণ মেধা তালিকা থেকে। আর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর গত তিনটি বিসিএসে ৬৭ থেকে ৭৭ শতাংশ নিয়োগ সাধারণ মেধা তালিকা থেকে হয়েছে। তবে কোটায় এই পরিমাণ প্রার্থী পাওয়া যায় না। আর যোগ্য প্রার্থী না মিললে এতদিন পদ খালি রাখা হতো। তবে গত ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ বিষয়টির ব্যাখ্যায় অস্পষ্টতার পর নতুন করে আন্দোলন শুরু হয়। আর রবিবার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পরদিন সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। আর সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কোটার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন। আর আন্দোলনকারীদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আলোচনার পর এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। তবে এরপর আবার শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি তৈরি হয়। একটি পক্ষ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত না মেনে আলাদা কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তা অবরোধ করেছে। অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে কোটা কত অংশ থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই কোটা প্রথা থাকতে হবে। আসন্ন বাজেটের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat