ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তার অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (১৩ জুলাই) সকালে সীতাকু-ের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী ওই নারীর নাম আনিকা। তিনি গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের (৩৬) স্ত্রী বলে জানা গেছে। তবে তাদের পূর্নাঙ্গ পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) আমির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ১০ জনের একটি মোটরসাইকেল দল ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় সীতাকু-ের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে বাইকে থাকা স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘটনার শিকার হন।
তিনি জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান মানসিক ভারসাম্যহীন নারী। পরে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের স্ত্রী আনিকার মৃত্যু ঘ্যটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক রোহিতের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat