ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৩৫ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮২২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯০ জন। আগের দিন ১০ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৭২৮ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ২৩ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ০৪ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে একজন এই জেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat