ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরি করাই সব বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত।
আজ সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ‘মোবাইল অ্যাপস এন্ড গেম টেস্টিং ল্যাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান  অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোঃ বদিউজ্জামান ভূঁইয়া,  কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সাল ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
জুনাইদ আহমেদ পলক  বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরী করাই এর মূল উদ্দেশ্য।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের মোবাইল গেম এন্ড অ্যাপ্লিকেশনের মার্কেট সাইজ ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এ মার্কেটে নেতৃত্ব দেয়ার জন্য আমাদের মেধাবী তরুণদের মোবাইল গেম অ্যাপ্লিকেশন ডেভলপার হিসেবে পারদর্শী করে তুলতে হবে। এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী বরিশাল জেলায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক" মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
বরিশাল জেলা স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat