ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৪
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্যা, ভূমিকম্প ও আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ধসের মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, কাউন্সিলর বাচিং মারমা, নুরুন্নবী, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় রাঙ্গামাটি ১০উপজেলার মধ্যে যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে অগ্রীম সরকারি ত্রাণ সহায়তা পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন করতে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat