ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভারতের পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রাবি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ধ্রুব জ্যেতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই উদ্যোগের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হবেন। এই চুক্তি যৌথ গবেষণা ও অধ্যায়নের দীর্ঘ-মেয়াদী সুযোগ সৃষ্টি করবে- যা বিশ্ববিদ্যালয় দুটির মান উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।
রাবি’র প্রো-ভিসি প্রফেসর চৌধুরী জাকারিয়া ও প্রফেসর সুলতান-উল-ইসলাম, ট্রেজারার প্রফেসর ওবায়দুর রহমান প্রমানিক এবং  রেজিস্ট্রার প্রোফেসর আব্দুস সালাম এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ভিসি প্রফেসর গোলাম সাব্বির বলেন, দুটি প্রতিবেশী দেশ- বাংলাদেশ ও ভারত বিভিন্ন দ্বিপাক্ষিক ক্ষেত্র ও ইস্যুতে ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারত এ অঞ্চলের জনগণের কল্যাণে একটি নিরাপদ দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় একসাথে কাজ করে যাবে। তিনি  বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ই এই সম্পর্ক গড়ে ওঠে এবং এরপর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের নেতৃত্বের সাথে চমৎকার সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারত সরকার কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল- আমরা তা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।’ প্রফেসর সাব্বির সাত্তার বলেন, আমাদের মধ্যকার অংশীদারিত্ব বহুমুখী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বেশ কিছু সুনিদিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat