ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  বলেছেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে সফলভাবে সম্পৃক্ত হতে চায়।
আজ রাজধানীর স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।”
সালমান বলেন, “রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথমে কোডিংয়ের ভাষা শিখতে হবে। এ জন্য আমরা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কোডিং সম্পর্কে ধারণা দেয়ার উদ্যোগ নিয়েছি, যা তাদেরকে ভবিষ্যতে দক্ষ প্রোগ্রামার হতে সাহায্য করবে।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তির সর্বাধুনিক জ্ঞান প্রদানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি।”
বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে দক্ষতার সঙ্গে কাজ করছে শুনে সালমান এফ রহমান দক্ষিণ কোরিয়া সরকার ও  স্যামসাংকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat