ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য সোমবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে। অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র কিয়েভে সরবরাহের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের হুশিয়ারি উপেক্ষা করে তারা এসব ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে। খবর এএফপি’র।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে রক্ষায় সহায়তা করতে লন্ডনের বহুমাত্রিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা উপহার দেওয়ার বিষয়ে তারা ওয়াশিংটনের সাথে ঘনিষ্টভাবে সমন্বয় রক্ষা করবে। এটি এএলআরএস হিসেবে পরিচিত।
মন্ত্রণালয় আরও জানায়, এম২৭০ লাঞ্চার ইউক্রেন বাহিনীর সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করবে। এগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এদিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে জানায়, তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারি রকেট ব্যবস্থা কিয়েভকে দেবে। এটি এইচআইএমএআরএস নামে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat