ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২২ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। আগের দিন ৫ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮২  শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ২৮ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat