ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর উপজেলায় আজ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪৫ জন দুস্থ রোগির মাঝে চিকিৎসা সহায়তা হিসাবে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ‘সরকারি সহায়তা’ হিসেবে জনপ্রতি ৫০ হাজার করে প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat