ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর বিপরীতে নগদ সহায়তা প্রদানের পদ্ধতি সহজ করেছে কেন্দ্রিয় ব্যাংক। এখন থেকে পাঁচ হাজার ডলারের বেশি বা ৫ লাখ টাকার বেশি রেমিটেন্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে প্রণোদনা।
এতদিন পাঁচ হাজার ডলারের বেশি রেমিটেন্সের বিপরীতে কাগজপত্র জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল। কিন্তু বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণে এখন সেটি শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রিয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আজ সোমবার সার্কুলার জারি করেছে। এতে উল্লেখ করা হয়, পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিটেন্স দেশে পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই (২ দশমিক ৫০) শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
আজ থেকেই এটি কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat