ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলার লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে আজ সকালে ১৫ আরোহীসহ ধানভর্তি ট্রলার ডুবিতে দুইজন কৃষাণ নিখোঁজ রয়েছে।
তারা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কেটে কৃষাণের ভাগের প্রায় ১৫০ মণ ধানসহ বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে তাদের ট্রলার মাঝ নদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ডুবে যায়। এই সময় ভেসে থাকা ১৩ কৃষাণকে আশাপাশের নৌযান উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকির (৬০) খোঁজ পাওয়া যাচ্ছে না।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুবুরি তলব করা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধান চলছে। কোস্টগার্ডের টহল টিম পদ্মায় দুর্ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করছে।
তিনি জানান, কৃষাণরা ভাড়া ট্রলারে করে পদ্মা পার হচ্ছিলেন। তবে উত্তাল পদ্মায় ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও কেন চলচল করছিল সে ব্যাপারেও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat