ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এবার বয়স্ক সাংবাদিকদের স্থায়ী ভাতা প্রদানের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুভাষ চন্দ বাদল ।
তিনি আজ দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও প্রধানমন্ত্রীর করোনা তহবিলের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র এমডি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ইতোমধ্যে ৬০ কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওই অনুদানের মধ্যে ৫০ কোটি ৫৭ লাখ টাকা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের অসচ্ছল-অসহায়, দুর্ঘটনাকবলিত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া করোনাকালীন সহায়তার জন্য দেওয়া ১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬কোটি টাকা সাংবাদিকদের বিশেষ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর ওই সহায়তার উদ্দেশ্য যেন সফল হয় সেদিকে সাংবাদিক নেতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি অসহায় ও দু:স্থ সাংবাদিকদের কথাও ভাবেন। এজন্য প্রধানমন্ত্রীর আগ্রহে এবার কল্যাণ ট্রাস্টের আওতায় দেশের বয়স্ক সাংবাদিকদের জন্য স্থায়ী ভাতা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদানের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।
এদিন প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুরের স্ত্রী শিরিন আরা সুলতানার হাতে ৩ লাখ টাকার চেকসহ মোট ১২ জন সাংবাদিকের মধ্যে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat