ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড শেষে বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়

উজ্জ্বল রায়: নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড শেষে বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়।নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত। রবিবার সকাল ৮ টায় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস্ অনুসরণ করে স্মার্ট পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়া, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, দুর্নীতি ও অনৈতিক কাজে থেকে বিরত থাকা এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপারকে অবহিত করার জন্য নির্দেশ দেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সহ  অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat