ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি, বলেছেন, রত্নগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ, উন্নত সমাজ ও মর্যাদাশীল জাতি গঠন করতে। সুশিক্ষিত সন্তান তৈরিতে একজন সচেতন মা হচ্ছেন নিপুন কারিগর  উল্লেখ করে তিনি বলেন, সুশিক্ষিত ন্যায়পরায়ন ও দেশপ্রেমিক একজন সন্তান দেশের জন্য যেমন রত্ন, ঠিক তেমনি সেই রত্ন যিনি জন্ম দেন, লালন-পালন করে গড়ে তোলেন, তিনিই হলেন রত্নগর্ভা মা। গোলাম দস্তগীর গাজী আজ দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, এমপি এবং বিশিষ্ট ব্যাক্তিত্ব মুস্তফা মনোয়ার।
গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কত  রত্নগর্ভা মা তাদের সন্তান হারিয়েছেন, সে সংখ্যা সত্যিই অজানা। তাঁদের এই মহান আত্মত্যাগ ও ঋণের কথা জাতি কখনো ভূলবে না। তিনি বলেন, রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদানের মত মহতী এই অনুষ্ঠান নি:সন্দেহে দেশের সকল মায়েদের আরো সচেতন করবে এবং নিজ নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। এতে দেশ ও জাতি উপকৃত হবে এবং আগামি প্রজন্ম পাবে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।
অনুষ্ঠানে ২০২১ সালের জন্য বিশেষ শ্রেণীতে ১৩ জন ও সাধারণ শ্রেণীতে ২৫ জন রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat