ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সম্পদের তালিকায় যুক্ত হলো নতুন গাড়ি। শনিবার (৭ মে) ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারে স্বাগতম’।
জানা গেছে, শ্রাবন্তীর কেনা গাড়িটি হলো ভলভো এক্সসি ৬০ মডেলের। এটির দাম ৬৫ লাখ ৯০ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭৪ লাখ টাকার বেশি। বোঝাই যাচ্ছে, নতুন গাড়ির জন্য মোটা অংকের অর্থ ব্যয় করেছেন অভিনেত্রী।
এদিকে শনিবারই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন সিনেমা ‘ভয় পেও না’র ট্রেলার। এর সুবাদে গতকালও খবরের শিরোনামে ছিলেন অভিনেত্রী। সিনেমাটিতে ওম সাহানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পরিচালনায় অয়ন দে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat