ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেরিহিলে মোবাইল ফোন কোম্পানি নকিয়ার গবেষণা শাখা নকিয়া বেল ল্যাব পরিদর্শন করেন। পরে তিনি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার এ পরিদর্শনকালে নকিয়া কর্তৃপক্ষ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।
জুনাইদ আহমেদ পলক এ সময়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের তত্ত্বাবধানে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় গৃহীত কার্যক্রম ও বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে তাদেরকে অবহিত করেন।
নকিয়ার সাউথইস্ট এশিয়া ইউনিটের হেড অব মার্কেটিং ডেনিয়েল জিগার, নর্থ আমেরিকা স্ট্র্যাটেজিক সেলস্ এন্ড সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকি এলিসন, সিটিও এন্ড হেড অব স্ট্র্যাটেজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এটুআই-এর পলিসি এডভাইজার আনিড় চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat