ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, এ দেশ আমাদের সবার। দেশে যে যেই ধর্মের মানুষ থাকুক, দেশের প্রতি সবার সমান অধিকার রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের ভেতর ‘নাট মন্দির’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সবার মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয়ভাবে সকল অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুইহাত এক করে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে দেশের জন্য কাজ করলেই খুব সহজেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat