ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সন্ধ্যায় নগর ভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে ডিএসসিসি মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যানজট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাবো।’   
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের মো. শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র আইনজীবী মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও আইনজীবীবৃন্দ, একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ মোজাম্মেল বাবু, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, জ্যেষ্ঠ সাাংবাদিক স্বদেশ রায়, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ ও উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তি ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat