ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ শিশু। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ রয়েছে। পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ হিসেবে পাঠানো কুমিল্লার লালমাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ শিশুকে প্রধানমন্ত্রীর উপহারের ২০ জনকে শিক্ষা বৃত্তি ও পাঁচ জনকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ উপহারগুলো তুলে দেন।
লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর এটি বিশেষ উপহার।
এ সময় উপস্থিত ছিলেন, পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, লালমাই উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন, বিমল সিংহ, নাজির বাবু রতন সিংহ সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat