ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা সোমবার দেশটির পূর্ব উপকূলের ব্যাপক বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সতর্ক করে দিয়ে বলেছেন, এক্ষেত্রে বিভিন্ন মৌলিক সেবা চালু করতে সময় লাগবে। খবর এএফপি’র।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এই মানবিক দুর্যোগে ব্যাপক ও জরুরি ত্রাণ প্রচেষ্টার আহ্বান জানানো হচ্ছে। এমন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জীবন-জীবীকা চরম ঝুঁকির মুখে পড়েছে।’
তিনি বলেন,  এ দুর্যোগে ‘ডারবান বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরটি এ মহাদেশের বৃহৎ এবং ব্যস্ত শিপিং টার্মিনালগুলোর অন্যতম। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রেসিডেন্ট বলেন, ডারবান নগরীর পূর্ব উপকূলে ব্যাপক বন্যা ও ভূমিদসে কমপক্ষে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৪৮ জন নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। এসব এলাকায় ১৬ টি স্কুল একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাড়তি অর্থ ও সম্পদ ছাড় করা হয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat