ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিজেকে যথেষ্ঠ ফিট দাবী করে কোচ লুইস ফন গাল বলেছেন তার ক্যান্সারের চিকিৎসা এখনো পর্যন্ত সফল প্রমানিত হয়েছে।
৭০ বছর বয়সী ফন গাল গত সপ্তাহে তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হবার বিষয়টি প্রকাশ করেন। ২০২০ সাল থেকে তিনি এই ক্যান্সারের সাথে লড়াই চালিয়ে গেলেও এতদিন পর্যন্ত শুধুমাত্র পরিবারের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল। নিজের অসুস্থতা যাতে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট অন্যান্যদের ওপর কোন প্রভাব না ফেলে এ কারনেই ফন গাল এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাত মাস বাকি। এই সময়ে তিনি মনে করেছেন সকলকে বিষয়টি অবগত করা উচিত। 
স্থানীয় এক সংবাদ সংস্থায় এ সম্পর্কে ফন গাল বলেছেন, ‘ইতোমধ্যেই আমার কেমোথেরাপির ২৫টি সেশন সম্পন্ন হয়েছে। আসলেই এই চিকিৎসা কোন কাজে আসছে কিনা সেটা পরখ করার জন্য পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে। এখন মনে হচ্ছে চিকিৎসা শতভাগ সফল হয়েছে।’
আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচের ইতোমধ্যেই প্রয়োজনীয় অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। এবার নিয়ে তৃতীয় মেয়াদে তিনি ডাচ জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০০-০২ ও ২০১২-১৪ সাল পর্যন্ত তিনি নেদারল্যান্ডের কোচ ছিলেন। এর মধ্যে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তার অধীনে নেদারল্যান্ড তৃতীয় স্থান লাভ করেছিল।  
ইউরো ২০২০’র শেষ ১৬ থেকে বিদায় নেবার পর ফ্র্যাং ডি বোয়ারের স্থলাভিষিক্ত হয়ে আবারো ডাচ দলে ফিরে আসেন ফন গাল। 
কাতার বিশ্বকাপে গ্রুপ-এ’তে নেদারল্যান্ড সেনেগাল, ইকুয়েডর ও স্বাগতিক কাতারকে মোকাবেলা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat