ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বলিউড তারকা আমির খানকে বলা হয় ‘পারফেকশনিস্ট’। কাজের ব্যাপারে খুঁতখুঁতে স্বভাব তাঁকে এই উপাধি এনে দিয়েছে। এই উপাধি মার্কিন গানের জগতেও একজন পেতে পারেন এবার। তিনি হলেন বিয়ন্সে নোয়েলস। এই গায়িকা প্রস্তুতি নিচ্ছেন আগামী সপ্তাহে কোচিলা উৎসবে গান পরিবেশনের জন্য। কিন্তু মঞ্চে ওঠার আগে বিয়ন্সে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। মহাতারকা হওয়ার পরও প্রতিদিন তিনি ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে যাচ্ছেন। নিজের পরিবেশনায় কোনো খুঁত রাখতে চান না তিনি। তাই রাত-দিন মহড়া করে চলেছেন। ১৪ ও ২১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার কোচিলা ফেস্টিভ্যালে গাইবেন বিয়ন্সে। এটা হবে যমজ সন্তানের মা হওয়ার পর জনসমক্ষে তাঁর প্রথম মঞ্চ পরিবেশনা। গত বছরও এই উৎসবে তাঁর গান করার কথা ছিল। কিন্তু সন্তানসম্ভবা ছিলেন বলে চিকিৎসকের পরামর্শে তিনি তাঁর পরিবেশনা বাতিল করেন। পরে বিয়ন্সের বদলে লেডি গাগা কোচিলা উৎসবে গান করেন। গত বছর কোচিলায় গাইতে না পারার দুঃখ এখনো বিয়ন্সের মনে দানা বেঁধে আছে। তাই এবার প্রস্তাব আসতেই আর দ্বিতীয়বার ভাবেননি বিয়ন্সে। বরং মাতৃত্বকালীন ছুটির পর তাঁর মঞ্চে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে কোনো ঘাটতি রাখছেন না এই ‘লেমনেড’ গায়িকা। গত জুনে দ্বিতীয়বারের মতো মা হন বিয়ন্সে, বাবা হন র‍্যাপার জেজি। তাঁদের প্রথম সন্তানের নাম ব্লু আইভি। দ্বিতীয়বার এই গায়িকা একটি ছেলে ও একটি মেয়েসন্তানের জন্ম দেন, তাদের নাম-স্যার ও রুমি। পিপল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat