ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় রিয়েল টাইম ডেটা এ্যাপস চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে পণ্যের প্রকৃত চাহিদা, আন্তর্জাতিক বাজার দর এবং বৈশি^ক ও অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহের হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
শনিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ে এই সভার আয়োজন করা হয়। এতে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।
সফিকুজ্জামান বলেন, রমজান মাসসহ বছরের অন্যান্য সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি, আমদানির পরিমাণ, জাহাজীকরণ, কি পরিমাণ এলসি খোলা হয়েছে এ ধরনের সকল তথ্য
রিয়েল টাইম ডেটা ্এ্যাপস এ পাওয়া যাবে। তাৎক্ষনিক তথ্য পাওয়ার ফলে বাজারে পণ্যের চাহিদা অনুষায়ী সরবরাহ নির্বিঘœ করা অনেক সহজ হবে। এই এ্যাপসটি অচিরেই চালু করার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat