ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন করা হবে আগামীকাল শনিবার।
শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এস এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম এসপিপিসহ স্থানিয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ জানান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় এর সার্বিক দিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার কালাই উপজেলায় স্থাপন করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। আগামীকাল শনিবার এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন করা হবে। এ উপলক্ষে কালাই উপজেলাসহ জেলা জুরে যুবকদের মাঝে স্বপ্ন পুরণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তাদেরকে উন্নত বাংলাদেশের পথে নিয়ে যাবে এটি তাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat