ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-৩১
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) দেশের মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে ছেলে-মেয়েরা সুনামের সাথে দায়িত্বপালন করছে। আমাদের দেশে এখনও দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। বিদেশ থেকে অনেক বৈদেশিক মূদ্রা ব্যয় করে জনশক্তি এনে সে ঘাটতি পূরণ করতে হচ্ছে। এ প্রতিষ্ঠানের আসন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে দেশে বেশি দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে।
ঢাকায় এমআইএসটি আয়োজিত দু’দিনব্যাপী ‘এমআইএসটি জব ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এমআইএসটি এর মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশে বেশি প্রয়োজন। এখানে কোন সেশন জট নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও অন লাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। চার বছরেই গ্রাজুয়েশন সম্পন্ন করে কাজে যোগ দেয়ার সুযোগ পাচ্ছে। এখানে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুনাবলীর শিক্ষা প্রদান করা হয়। যা একজন মানুষের জীবনে অতীব প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার শেষ হতে যাওয়া এমআইএসটি’র মোট ১২ বিভাগের সাথে সমন্বয় করে দেশের খ্যাতিমান ৯০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat