ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান রোববার বলেছেন, ইউক্রেন আগ্রাসন বন্ধে সম্মত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শক্তিগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে। খবর এএফপি’র।
দোহায় এক সম্মেলনে লি ড্রিয়ান বলেন, পুতিন তার কোন লক্ষ্য অর্জন করতে না পারলেও আগ্রাসনের শিকার ইউক্রেনের মারিউপোল নগরীতে অস্ত্রবিরতি পালন করা হবে। পরে সেখানে আলোচনা হতে পারে।
অস্ত্রবিরতি পালনের ব্যাপারে এ সপ্তাহে পুতিনের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকথা বলার পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে লি ড্রিয়ান দোহা ফোরামকে বলেন, ‘আমরা রাশিয়ার সাথে অবশ্যই আলোচা না ধরে রাখবো। আমরা অবশ্যই প্রেসিডেন্ট পুতিনের সাথে সঠিকভাবে কথা বলা অব্যাহত রাখবো কারণ তিনি এ পর্যন্ত তার কোন লক্ষ্য অর্জন করতে পারেননি।
লি ড্রিয়ান বলেন, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনকে ঐক্যবদ্ধ করেছে এবং ইউরোপ ও ন্যাটোকে নতুন করে প্রেরণা দিয়েছে। পক্ষান্তরে রাশিয়া তাদের জ্বালানি রপ্তানির বিশাল বাজার হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat