ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেটে ৫০১ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
আজ দুপুরে সিলেট মহানগরীর রিকাবী বাজারস্হ কবি নজরুল অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সিলেটের ৫০১ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও নগদ অর্থসহ উপহার সামগ্রী তাদের বহাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকেই এদেশের দামাল ছেলেরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়ে ছিল। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মৌসুমী মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপি পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপি, জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat