ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 
আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত সভায় একথা বলেন তিনি। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ পুরো পৃথিবী থেকে নারীর প্রতি সহিংসতা দূর করতে হবে।  
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় রীতি-নীতিতে একজন নারীকে  অসংখ্য  ‘না’ এর মাঝে বেড়ে উঠতে হয়। এতো বেশি নেতিবাচক কথা  শুনতে শুনতে একজন নারীর চারপাশে একটি শক্ত দেওয়াল তৈরি হয়। 
তিনি বলেন, না’র দেয়ালটাকে ভাঙার জন্য নারীকে সাহস জোগাতে হবে।  তার অন্তর্নিহিত শক্তিটাকে উপলদ্ধি করতে সচেতনতা সৃষ্টিতে  উদ্যোগী হতে হবে। 
শিক্ষামন্ত্রী  নারীর অধিকার ও রাজনীতি প্রসঙ্গে বলেন, নারীরা এগিয়েছে, তারপরও যে রাজনীতি নারীর পক্ষে, মানুষের পক্ষে, মানবাধিকারের পক্ষে সেই রাজনীতি তাকে বেছে নিতে হবে। যে রাজনীতি নারীর অধিকারের স্বীকৃতি দেয় না, তার কী দরকার? 
দিপু মনি বলেন, ‘আমরা চাকরিতে অনেক জায়গায় দেখছি নারী। এছাড়া ৭২-এর সংবিধানে নারীর সমানাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজ যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন সেখানেও ক্ষমতায়নে নারীর অবস্থান তৈরি হয়নি।’
তিনি বলেন, ‘১৯৯৭ সালের নারী নীতিমালা একটি যুগান্তকারী পদক্ষেপ।  ১৯৯৭ সালের নারী নীতির মৌলিক কতগুলো বিষয় ছিলো। সম্পত্তিতে নারীর সমান অধিকারসহ বিভিন্ন মৌলিক বিষয় ছিলো।  কিন্তু ২০০৫ সালে রাতের অন্ধকারে সেই নারী নীতিকে ছিঁড়ে-খুঁড়ে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। কারণ তখন যে সরকার সেই সরকারের মূল অংশে ছিলো একটি মৌলবাদী দল।’ 
তিনি বলেন, ‘নারী নীতি পাল্টে ফেলার পর যা হলো, আবার যখন ২০১১ সালে নারী নীতি করা হয়, কিন্তু মৌলিক যে পরিবর্তন আনা হয়েছিল, আমাদের রাজনীতির চেহারা এতোখানি পাল্টে গেল আমরা ১৯৯৭ সালের নীতিমালার মৌলিক জায়গায় ফিরে যেতে পারিনি। কিন্তু আমাদের ওই জয়গায় যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat