ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলারুশে সোমবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনু্িষ্ঠত তৃতীয় দফার আলোচনা থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। আলোচনা অনেকটা ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে। মস্কো ও কিয়েভ উভয়পক্ষের প্রতিনিধি দল এ কথা জানিয়েছে। 
রুশ প্রধান আলোচক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডেনস্কি বলেন, আলোচনায় প্রত্যাশিত ফলাফল আসেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মিখাইল পডোলিয়াকও  স্বীকার করেছেন, পরিস্থিতির উন্নয়ন ঘটানোর মতো কোন ফলাফল পাওয়া যায়নি। তবে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। 
শিগগিরই চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে কোন পক্ষই দিনক্ষণের কথা উল্লেখ করেনি।
আলোচনায় রাশিয়ার মূল শর্তসমূহের মধ্যে রয়েছে দনেৎস্ক ও লুগানস্ক প্রজাতন্ত্র এবং ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি। এসব শর্ত মানা হলেই কেবল ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat