ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৩-০৭
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন,  শিক্ষা গ্রহণের পাাপাশি শিক্ষার্থীদের  দেশপ্রেমের দীক্ষা নিতে হবে। শিক্ষর্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে  শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ  দেশ গঠনে অবদান রাখতে হবে। আজ খুলনা মহানগরীর দৌলতপুর কলেজ প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দৌলতপুর কলেজের অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সবুজ এর সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদ, কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক ছাকেরা বানু, উপাধ্যক্ষ মো. সদরুজ্জামান, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মো.আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।  
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের  ভাষণে গোটা জাতি  যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল তেমনি নতুন প্রজন্মকে ৭ মার্চের  ভাষণের  চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আতœনিয়োগ করতে হবে। অনুষ্ঠানে খুলনা মহানগরীর অন্যতম বিদ্যাপীঠ দৌলতপুর কলেজ(দিবা-নিশি) কলেজকে সরকারিকরণে শিক্ষক-শিক্ষার্থীরা দাবী পূণর্ব্যক্ত করার প্রেক্ষিতে শ্রম প্রতিমন্ত্রী  প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সরকারের এই মেয়াদেই কলেজটি সরকারিকরণের আশ্বাস দেন। ৫৩ বছর বয়সী বেসরকারি এ কলেজটিতে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণী, সম্মান পাস কোর্সসহ ১০টি বিষয়ে অনার্স পড়ানো হয় বলে জানানো হয়। 
পরে কলেজের নবীন প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat